১৩ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৪১ জন। দেশে এ পর্যন্ত ২৬ হাজার ৯৭২ জন মারা গেছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ২৫ হাজার ৩৮৮ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫৩ জন। শনাক্তের হার ৭ দশমিক ৬৯ শতাংশ।
দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬ জন।
আরও পড়ুন: অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি!
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ১১২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮২ হাজার ৯৩৩ জন।
করোনা/টিটি/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply