আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৩ জন।
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় নায়ারিত রাজ্যে একটি পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। রোববার এ তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খবর: এনডিটিভি।
নায়ারিতের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, শনিবার রাতে বাসটি মহাসড়ক থেকে প্রায় ৪৯ ফুট গভীর একটি গিরিখাতে পড়ে যায়। সড়কটি রাজ্যের রাজধানী টেপিক ও পর্যটন এলাকা পুয়ের্তো ভাল্লার্তার মধ্যে যোগাযোগ স্থাপন করেছে।
ট্যুইটারে প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগীদের সহায়তায় আমরা শুরু থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করছি।
স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় ১১ জন নারী ও সাতজন পুরুষ নিহত হয়েছেন। চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছেন অন্তত ১১ জন শিশুকে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply