২৬ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক, রাজশাহী): রাজশাহী-ঢাকা মহাসড়কের কাপাশিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ও বিস্ফোরণে ১৭ জন নিহত এবং দু’জন আহত হয়েছে।
জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস, রাজশাহীগামী একটি মাইক্রোবাস এবং লেগুনার ত্রিমুখী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস আর্ট নিউজকে জানিয়েছেন, সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসের ১১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
তিনি জানান, আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৬জনের মৃত্যু হয়। সেখানে আহত দু’জনের চিকিৎসা চলছে। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, ৪জন নারী ও দু’জন শিশু রয়েছে।
দুর্ঘটনা/এএমএম/টিটি














Leave a Reply