লকডাউনে ব্যাংক লেনদেন সপ্তাহে চার দিন

৩০ জুন ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাস সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ (লকডাউন) আরোপ করেছে সরকার। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ দিনের এ সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে। এ অবস্থায় ব্যাংকিং কার্যক্রম চলবে সপ্তাহে চার দিন।

বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, সর্বাত্মক লকডাউনে শুক্র-শনিবারের পাশাপাশি রোববারও ব্যাংক বন্ধ থাকবে। বাকি দিনগুলোতে ব্যাংকিং কার্যক্রম চলবে বেলা ৩ টা পর্যন্ত। লেনদেন করা যাবে সকাল ১০ টা থেকে দেড় টা পর্যন্ত।

বৃহস্পতিবার থেকে রোববার ৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে ব্যাংক। আগামীকাল ১ জুলাই, ব্যাংক হলিডে। এ জন্য কাল ব্যাংকে কোনও ধরনের লেনদেন হবে না। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। সেই হিসাবে চার দিন ছুটি থাকছে ব্যাংকে।

করোনা ভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ব্যাংকিং সময়সীমা/এসকেএম

ক্ষতিপূরণ পাবেন ব্যাংক কর্মকর্তা-কর্মচারিরা

http://artnewsbd.com