সাংবাদিক খোকনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক ও সিটি এডিটর হুমায়ুন কবীর খোকনের অকাল মৃত্যুতে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার রাতে তিনি এক শোকবার্তায় প্রয়াতের শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

ডক্টর হাছান মাহমুদ বলেন, হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ সাংবাদিক ও ভালো মানুষকে হারালো।

মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবীর খোকন মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *