আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া আগ বাড়িয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, রাশিয়ার ওপর হামলা চালানো হলেই কেবল এ ধরনের অস্ত্র ব্যবহার করে পাল্টা জবাব দেয়া হবে।
বুধবার রাশিয়ার মানবাধিকার কাউন্সিলের বার্ষিক বৈঠকে এসব কথা বলে পুতিন। খবর: বিবিসি ও এএফপি।
এ সময় পারমাণবিক যুদ্ধ বেঁধে যাওয়ার হুমকি দিন দিন বাড়ছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, এই হুমকির বিষয়টি আড়াল করে রাখাটা ভুল হবে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে পুতিন বলেন, অন্য কোনও দেশে আমাদের পারমাণবিক অস্ত্র মোতায়েন করা নেই। তবে তুরস্কসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে এ ধরনের অস্ত্র মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র।
পুতিনের ভাষ্যমতে, ইউক্রেন যুদ্ধ দীর্ঘমেয়াদি হতে পারে। তবে এর মধ্যেই রাশিয়া যুদ্ধে উল্লেখযোগ্য ফলাফল পেয়েছে। ফলাফল বলতে তিনি বুঝিয়েছেন, ইউক্রেনের চার অঞ্চলকে রুশ ফেডারেশনের সাথে অঙ্গীভূত করাকে। ওই চার অঞ্চল হলো, দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া।
অঞ্চলগুলো রাশিয়ার সাধে যুক্ত করায় আজভ সাগর রাশিয়ার ‘অভ্যন্তরীণ সাগরে’ পরিণত হয়েছে বলে উল্লেখ করে পুতিন। আজভ সাগরের সাথে দক্ষিণ-পূর্ব ইউক্রেন ও দক্ষিণ-পশ্চিম রাশিয়ার সীমান্ত রয়েছে। পুতিন বলেন, এটা রুশ শাসক পিটার দ্য গ্রেটেরও অভিলাষ ছিল।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply