সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৬ ভাইসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ ৭ জন নিহত হয়েছেন। এরমধ্যে ৬ জনই সম্পর্কে আপন ভাই।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। প্রতিবেদনে জানা যায়, গত রোববার তায়েফ-আল-আবহা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনায় নিহতরা রোববার মদিনা থেকে আল-আবহায় ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি অপর একটি গাড়ির সাথে সংঘর্ষ হয়। এই ঘটনায় অন্য গাড়ির চালকও প্রাণ হারান।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতদের বাবা-মা এবং আরও তিন ভাই বোন। অবস্থা খারাপ হওয়ায় তাদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *