নিউজ ডেস্ক: ২১ আগস্টে দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যুবদলের এই কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখম, ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সবশেষ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান হাজার অধিক শিশু- ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে আগামীকাল ২১আগষ্ট ২০২৪ বুধবার যুবদল সব জেলা/ মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম ইতোমধ্যে কর্মসূচি সফলভাবে পালন করার নির্দেশনা দিয়েছেন।
যুবদল/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply