অবশেষে সীমান্ত থেকে সেনা সরাচ্ছে চীন-ভারত

১১ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক):  পূর্ব লাদাখ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে সৈন্য সরিয়ে নিতেসম্মত হয়েছে চীন-ভারত।

বৃহস্পতিবার পার্লামেন্টে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনরাথ সিং বলেন, সামরিক কমান্ডার ও কূটনীতিকদের মধ্যে কয়েক দফা আলোচনার পর দুই দেশের মধ্যে একটি ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে।

তিনি জানান, চীনের সাথে আমাদের অব্যাহত আলোচনার পর পেংগং লেকের উত্তর ও দক্ষিণ সীমানা থেকে সেনা সরিয়ে নেয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবার থেকে লেকের তীর থেকে দুই দেশের সম্মুখসারির সেনাদের সরিয়ে নেয়া হচ্ছে।

গত বছরের এপ্রিল মাস থেকে পূর্ব লাদাখ সীমান্তে এই দুই দেশের একাধিক সংঘর্ষ হয়। এর ফলে উভয় দেশের কয়েকজনের প্রাণহানিও ঘটে।

চীন-ভারত/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *