৫ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, মালয়েশিয়া): মালয়েশিয়া সরকার দেশটিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসী কর্মীদের বার্ষিক ভিসা নবায়ন বা লেভী প্রদান ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে। এতে শঙ্কা দেখা দিয়েছে দেশটিতে বৈধভাবে কর্মরত কয়েক লাখ বিদেশি কর্মীল অবৈধ হয়ে পড়ার।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান
শনিবার দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এক বিবৃতিতে এ তথ্য জানান। বলেন, বিদেশি কর্মীদের ভিসার নবায়নে, লেভী বা নতুন শুল্ক পরিশোধ ব্যবস্থাটি আগামী বছরের জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।
তিনি জানান, শিল্পের বিভিন্ন খাতে সাঠিক চাহিদার ভিত্তিতে পরে বিদেশি কর্মীদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
মন্ত্রী জানান, গত বুধবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় জনশক্তি ব্যবহারের পথ সুগম করতে মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নিয়েছে। দেশি কর্মীদের নিয়োগ সম্পন্ন করে বিদেশিদের চাহিদার ভিত্তিতে পরে নিয়োগ দেয়া হবে।
মালয়েশিয়ার ভিসা/এএমএম/আরএম
















Leave a Reply