অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সংঘর্ষ

২৮ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারে অভ্যুত্থানের পর তিন সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও ক্ষোভে ফুঁসছে গোটা মিয়ানমার। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে আবারও ব্যাপক সংঘর্ষ হয়েছে।

রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় পর্যটন নগরী দাওয়েই বিক্ষোভ সমাবেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। খবর: এএফপি।

উদ্ধারকর্মী পেই ঝাও হেইন এএফপিকে বলেন, লাইফ বুলেটের গুলিতে তারা নিহত হয়েছে, আহতদের ওপর রাবার বুলেট ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, আরও আহত মানুষ আসছে। স্থানীয় মিডিয়ার সংবাদেও তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

মিয়ানমার/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *