২০ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে কুষ্টিয়া ও পাবনায়।
মঙ্গলবার আবহাওয়া অফিস জানিয়েছে, বেলা ৩টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এ বছর দেশে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় কুষ্টিয়ার কুমারখালীতে। তৃতীয় সর্বোচ্চ ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পাবনার ঈশ্বরদীতে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল (বুধবার) দেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। কোথাও কোথাও দমকা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া/এএমএম/টিটি













Leave a Reply