আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একের পর এক ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯ হাজারের বেশি।

তালেবান সরকারের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

হেরাতের প্রাদেশিক সরকারের উপমুখপাত্র বিলাল করিমি আজ সকালের দিকে বার্তা সংস্থা এএফপিকে বলেন, মৃত্যুর সংখ্যা এক হাজারের বেশি। চূড়ান্ত সংখ্যা কত হবে, তা দেখার জন্য আমরা অপেক্ষা করছি।

তালেবান সরকারের দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোল্লা জানান সায়েক রয়টার্সকে বলেছেন, ভূমিকম্পে ২ হাজার ৫৩ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে ৯ হাজার ২৪০ জন। আর ১ হাজার ৩২৯ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

কয়েক বছরের মধ্যে এই ভূমিকম্পকে ভয়ঙ্কর হিসেবে ধরা হচ্ছে।

এএফপির খবর বলছে, ভূমিকম্পে অনেক গ্রাম মাটির সাথে মিশে গেছে। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। আটকে থাকা লোকজনকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা।

গতকাল শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় আফগানিস্তানের হেরাত প্রদেশের রাজধানী থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পরে আরও আটটি শক্তিশালী পরাঘাত (আফটার শক) হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, হেরাত প্রদেশের অন্তত ১২ গ্রামে ৬০০টির বেশি বাড়ি ধ্বংস বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪ হাজার ২০০ জন।

ভূমকম্প/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ