আফগানিস্তানে মিনিবাসে বোমা হামলা

২৯ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানে দুটি পৃথক মিনিবাসে বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

বৃহস্পতিবার দেশটির মাজার-ই-শরিফে এ হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। আফগান পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে জনসাধারণের বিরুদ্ধে হামলার সংখ্যা কমেছে। কিন্তু জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট শিয়া জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করে হামলা করেই চলেছে। মূলত শিয়াদের ধর্মদ্রোহী বলে মনে করে থাকে আইএস।

আফগানিস্তানের বালখ প্রদেশের প্রাদেশিক পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি এএফপিকে বলেন, বৃহস্পতিবারের মাজার-ই-শরিফের পৃথক জেলায় একে-অপরের ঠিক কয়েক মিনিটের ব্যবধানের মধ্যে বিস্ফোরণগুলো ঘটে। এ মিনিবাসের যাত্রীরা রোজা ছিলেন এবং ইফতারের জন্য বাড়ির দিকে যাচ্ছিলেন।

তিনি জানান, শিয়া যাত্রীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন। তার অভিযোগ, আফগানিস্তানের শত্রুরা আমাদের জনগণের মধ্যে উত্তেজনা ও বিভেদ সৃষ্টি করছে।

হামলার কয়েক ঘণ্টা পর জঙ্গিগোষ্ঠী আইএসের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে এএফপি।

আফগানিস্তান/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *