আমার একটা তুই
কাজী তামান্না
মুখটা তুলে হাত বাড়িয়ে
আকাশটাকে ছুঁই,
মনের মাঝে লুকিয়ে রেখে
আমার একটা তুই।
দিন তো কাটে কাজের ভীড়ে
অবসরে ঝিম দুপুরে,
অলস অলস আদর চোখের স্বপ্ন নিয়ে,
নিঃসঙ্গ রাত, ভোরের আলোয়
যাক ছুঁয়ে যাক আলতো ছোঁয়ায়
যত্নে বুকে জমিয়ে রাখা দীর্ঘশ্বাস।
স্বপ্নরা আজ স্বপ্নই থাক্,
তবু চোখটা বুজে কল্পনাতে
তোর দেয়া সেই নীলচে আকাশ ছুঁই,
মনের মাঝে লুকিয়ে রেখে
আমার একটা তুই।।
















Leave a Reply