৩০ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইন্দোনেশিয়ার বালি উপকূলবর্তী গিলিমানুক বন্দরের কাছে যাত্রীবাহী একটি ফেরি ডুবেছে। এতে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে কমপক্ষে ১১ জন।
বুধবার কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।
খবরে বলা হয়, কেএমপি ফেরিটি ৫৭ জন যাত্রী ও ক্রু নিয়ে জাভা দ্বীপ থেকে একটি সরু প্রণালী দিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা পরে। এ ঘটনায় ৩৯ জনকে জীবিত ও সাত জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে এখনও ১১ জন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
বালি অনুসন্ধান ও উদ্ধার বিভাগের প্রধান গেদা দার্মাদা বলেন, আমরা নিখোঁজদের সন্ধানে এখন তল্লাশি অভিযান চালাচ্ছি। গত রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়।
ইন্দোনেশিয়া/এসকেএম















