২৫ জানুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের জের ধরে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার একটি কারাওকে বারে অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে পশ্চিম পাপুয়া প্রদেশের রাজধানী সোরং এলাকায় এ ঘটনা ঘটে। খবর: সিএনএন।
পুলিশের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার প্রথম প্রহরে বারটিতে প্রতিদ্বন্দ্বী দুই কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে একজনকে ছুরিকাঘাত করা হলে তার মৃত্যু হয়। এরপর ওই ভেন্যুটিতে আগুন লাগিয়ে দেয়া হলে ভেতরে ১৮ জন আটকা পড়ে।
পশ্চিম পাপুয়া পুলিশের মুখপাত্র অ্যাডাম আরউইনি বলেছেন, তরুণদের মধ্যে মারামারি একটি সাধারণ ঘটনা, কিন্তু এটিই এত মৃত্যুর কারণ হলো। প্রথমবারের মতো এমনটি হলো।
অ্যাডাম জানিয়েছেন, ঘটনাটি এখনও তদন্তনাধীন আছে আর মৃত্যুর সংখ্যা আরও বাড়বে কিনা তা পরিষ্কার নয়।
অগ্নিকাণ্ড/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply