ইন্দোনেশিয়ায় পুলিশ স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় পুলিশ স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি পুলিশ স্টেশনে এ ঘটনা ঘটে। খবর: রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম জাভা প্রদেশের বান্দুং পুলিশের কর্মকর্তা আসউইন সিপায়ুং মেট্রো টিভিকে জানিয়েছেন, বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে ছুরি হাতে এক ব্যক্তি পুলিশ ভবনে প্রবেশ করার পরই বিস্ফোরণ ঘটে।

ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র আহমেদ রামাদান ডেটিক নিউজ ওয়েবসাইটকে বলেছেন, নিহত ওই ব্যক্তি হামলার সন্দেহভাজন অপরাধী। তবে তাৎক্ষণিকভাবে আরও বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেনি পুলিশ।

মেট্রো টিভির ফুটেজে পুলিশ স্টেশনের ক্ষতির চিত্র দেখা গেছে। এ ছাড়া মাটিতে পড়ে থাকা ভবনের কিছু ধ্বংসাবশেষ এবং ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

সংঘর্ষ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ