ইন্দোনেশিয়ায় ফেরিডুবি, প্রাণ গেল ১১ জনের

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি ফেরি ডুবে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন একজন।

শুক্রবার দুর্ঘটনার শিকার হওয়া ওই ফেরিতে ৭৪ জনের মতো যাত্রী ছিল বলে জানান দেশটির উদ্ধার সংস্থার কর্মকর্তারা। খবর: ব্যাংকক টাইমস।

খবরে জানা যায়, সুমাত্রা দ্বীপ থেকে সেটি প্রতিবেশী সিঙ্গাপুরের কাছের ছোট দ্বীপ তানজুং পিনাং যাচ্ছিল। ফেরিটি যাত্রা করার প্রায় ৩০ মিনিট পর কিছু একটার সাথে ধাক্কা খেয়ে উল্টে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কর্মকর্তারা।

নিখোঁজ ব্যক্তির উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ চলছে বলেও জানান ওই কর্মকর্তারা।

দক্ষিণ আফ্রিকা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ