আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা অঙ্গরাজ্যে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে প্রায় ২০ জন নিহত ও আরও অন্তত ৩০০ ব্যক্তি আহত হয়েছেন বলে একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন।
সোমবার ভারতের গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল হিসেবে পশ্চিম জাভার সিয়ানজুর শহরটি চিহ্নিত করা হয়েছে।
সিয়ানজুর প্রশাসনের প্রধান কর্মকর্তা হেরমান সুহেরমান বলেন, আমার কাছে যে তথ্য আছে, সে অনুযায়ী শুধু একটি হাসপাতালেই প্রায় ২০ জন মারা গেছেন এবং অন্তত ৩০০ আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। তাদের বেশিরভাগেরই দালানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে হাড়ে চিড় ধরেছে।
ভূমিকম্প/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply