১০ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইন্দোনেশিয়া): ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ১। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার সকাল ৬টা ৪৩ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে জানানো হয়েছে। খবর: এএফপি।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর সুলাওয়েসির মালাদো শহর থেকে ২৫৮ কিলোমিটার উত্তর–পূর্বে এবং ভূমি থেকে ৬৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরবর্তী কোনও সুনামি সতর্কসংকেত জারি করা হয়নি।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অবস্থানে ইন্দোনেশিয়া থাকায় সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়। এখানে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ ঘটে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে সুলাওয়েসিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়েছিল বহু মানুষ।
ভূমিকম্প/এসকেএম















