ইরানে যুদ্ধবিমান বিধ্বস্ত

২১ ফেব্রুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ইরান): ইরানের তাবরিজ এলাকায় সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন পাইলট ও একজন বেসামরিক নাগরিক।

সোমবার স্থানীয় সময় সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর: আল-জাজিরা।

স্থানীয় সেনা কর্মকর্তা রেজা ইউসেফি বলেন, দুর্ঘটনার শিকার ওই যুদ্ধবিমান হচ্ছে এফ-৫ মডেলের। যা প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয়েছে।

তিনি বলেন, যুদ্ধবিমানটি করোনার বিধিনিষেধের কারণে বন্ধ থাকা একটি স্কুলের ওপর আছড়ে পড়ে। এতে পাশে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন। বেসামরিক ওই ব্যক্তি গাড়িতে ছিলেন। নিহত দুই পাইলট হলেন সাদেক ফালাহি ও আলী রেজা হানিফেহজাদ।

বিমান বিধ্বস্ত/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *