ইরানে শক্তিশালী ভূমিকম্প

২৫ জুন ২০২২ (আন্তর্জাতকি ডেস্ক): আফগানিস্তানের পর এবার মধ্যপ্রাচ্যের দেশ ইরানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় ভোরে ইরানের দক্ষিণ উপসাগরীয় জলসীমায় ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এনসিএম জানায়, ভূমিকম্পটি চরাক বন্দর এবং কিশ দ্বীপের মধ্যে অনুভূত হয়। ভূপৃষ্টের ৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

ইরানের কর্মকর্তারা রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, একই অঞ্চলে গত ১০ দিনে প্রায় একশটি ভূমিকম্প এবং ভূমিকম্পের আফটার শক হয়েছে।

প্রধান ভূতাত্ত্বিক ফল্ট লাইন ইরানকে অতিক্রম করেছে। ফলে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বিধ্বংসী ভূমিকম্প অনুভূত হয় দেশটিতে।

ইরান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ