ওমানে বাংলাদেশি নিহত

১৩ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ওমানে এক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে দেশটির দুকুমের একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় আহত পাঁচজন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতের পরিবার ও প্রবাসী সূত্রে জানা গেছে, আরব সাগর থেকে মাছ ধরার ডিউটি শেষ করে ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনায় শিকার হন তারা। গাড়িতে মোট ১০ জন প্রবাসী বাংলাদেশি ছিলেন।

সড়ক দুর্ঘটনা/এসকেএম  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *