ওমানে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক: ওমানের মাসকাটে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সফি উল্যাহ শাকিল নামে এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন। প্রেমের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা নিহতের স্বজনদের।

শনিবার সকালে ওমানের মাসকাট শহরে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত ২৪ বছর বয়সী শাকিল উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া এলাকার কাশেম মিয়ার নতুন বাড়ির শহিদ উল্যার ছেলে।

নিহতের ছোট ভাই মোহাম্মদ আবদুল্লাহ বলেন, জীবিকার তাগিদে তার বড় ভাই শাকিল ১১ মাস আগে ওমানের মাসকাট শহরে পাড়ি জমান। সেখানে তিনি ইলেকট্রিক পাইপ ফিটারের কাজ করতেন। শনিবার সকালে মাসকাটে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে তার লাশ উদ্ধার করে ওই দিন সকালে কোম্পানির ফোরম্যান বিষয়টি দেশে ফোনে আমাদের জানান।

তিনি আরও বলেন, পরিবারের সবার সাথে ওই দিন রাতেও কথা বলেছিলেন। আমরা যতটুকু জেনেছি তিনি দেশে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তার সাথে রাগ-অভিমান করে এ আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। এ সময় তিনি শাকিলের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।

ওমান/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *