কমরেড প্রদীপ সাহার মৃত্যুতে সিপিবির শোক

নিউজ ডেস্ক: বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাবেক সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কমরেড প্রদীপ সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ দলটি।

শনিবার এক বিবৃতিতে সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স শোকাহত পরিবার এবং পার্টির ব্রাহ্মনবাড়িয়া জেলার কমরেডদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত ১টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কমরেড প্রদীপ সাহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

শোক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ