আন্তর্জাতিক ডেস্ক: কম্বোডিয়ার উপকূলে একটি নৌকা ডুবে ২৩ জনেরও বেশি চীনা নাগরিক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধায় এ নৌকাডুবির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কম্বোডিয়ার প্রাদেশিক মুখপাত্র খেয়াং ফেয়ারম। খবর: এএফপি।
তিনি বলেন, ৪১ জন চীনা নাগরিককে নিয়ে যাওয়ার সময় নৌকাটি বৃহস্পতিবার সিহানুকভিলের কাছে সমস্যায় পড়ে এবং সেখানে ডুবে যায়। পরে নৌকা থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
খেয়াং ফেয়ারম বলেন, পুলিশ যাদের উদ্ধার করেছে, তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং অন্যদের সন্ধান অব্যাহত রয়েছে। আমরা নিখোঁজ ২৩ জনকে খুঁজছি।
প্রাদেশিক পুলিশপ্রধান চুওন নারিন উদ্ধার হওয়া এক ব্যাক্তিকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম ফ্রেশ নিউজকে বলেন, তারা গত ১১ সেপ্টেম্বর চীনের গুয়াংডং প্রদেশের একটি বন্দর থেকে স্পিডবোটে করে রওনা হয়েছিলেন। এর এক সপ্তাহ পরে আন্তর্জাতিক জলসীমায় দুই কম্বোডিয়ান ক্রু সদস্যের সাথে তাদের একটি কাঠের নৌকায় তুলে দেয়া হয়েছিল। পরে নৌকাটি ভেঙে পানিতে ডুবে যেতে শুরু করে।
চুওন নারিন জানান, কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌকা এসে তাৎক্ষণিকভাবে দুই কম্বোডিয়ানকে তুলে নেয় এবং বাকিদের ফেলে রেখে চলে যায়।
এদিকে খেয়াং ফেয়ারম বলেছেন, দুই কম্বোডিয়ানকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নৌকাডুবি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply