করোনার সাড়ে তিন কোটি ডোজ টিকা প্রয়োগ

১৩ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): দেশে এ পর্যন্ত সাড়ে তিন কোটি ডোজ করোনার টিকা প্রয়োগ হয়েছে। এ পর্যন্ত প্রথম ডোজ টিকা নেয়া পুরুষ ১ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৬৮০ জন। নারীর সংখ্যা ৯১ লাখ ৪৩ হাজার ৬৯৮ জন। দ্বিতীয় ডোজ টিকা নেয়া পুরুষের সংখ্যা ৮১ লাখ ৪৩ হাজার ৭২৬ জন এবং ৫৮ লাখ ৭৬ হাজার ৭৪৬ জন নারী।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, এ পর্যন্ত মোট ৩ কোটি ৫১ লাখ ৬০ হাজার ৮৫০ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ১১ লাখ ৪০ হাজার ৩৭৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৪০ লাখ ২০ হাজার ৪৭২ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড ১ কোটি ২৩ লাখ ৫৫ হাজার ২৫৬; ফাইজার-বায়োঅ্যানটেকের টিকা ১ লাখ ৩১১; চীনের সিনোফার্মের ১ কোটি ৭৮ লাখ ৪৫ হাজার ৯৯৬ এবং মডার্নার ৪৮ লাখ ৫৯ হাজার ২৮৭ ডোজ টিকা প্রয়োগ হয়েছে।

আরও পড়ুন: সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা আসছে শনিবার

এদিকে, সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৭৫৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

করোনা টিকা/আরএম/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *