৭ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতে নতুন করে ৪৫ হাজার ১৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৭ লাখ ৮ হাজার ৯২ জন।
বুধবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন চার লাখ ৬৬ হাজার ৯৬৮ জন। যা মোট সংক্রমণের ১ দশমিক ৫ শতাংশ।
নতুন করে ৮১৪ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫ হাজার ৫৪ জনে।
আরও পড়ুন: ভারতের স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগ
ভারতে দৈনিক শনাক্তের হার বর্তমানে ২ দশমিক ২৯ শতাংশ। গত ১৬ দিন ধরে করোনা শনাক্তের হার তিন শতাংশের নিচে রয়েছে। মৃত্যুহার ১ দশমিক ৩২ শতাংশ।
ভারতে করোনা/এএমএম/কিউটি
















Leave a Reply