কাবুলে শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৭ জন।

শুক্রবার ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর: আলজাজিরা।

জাতিগত শিয়া সংখ্যালঘু হাজরা গোষ্ঠী অধ্যুষিত কাবুলের পশ্চিমাঞ্চলে ওই শিক্ষা প্রতিষ্ঠানে বিস্ফোরণটি ঘটেছে। এই গোষ্ঠীর লোকেরা অতীতেও জাঙ্গিগোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট) এবং অন্যদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, সরকারি তথ্য অনুযায়ী হামলায় ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

তিনি বলেন, প্রবেশিকা পরীক্ষা চলার সময় একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। তবে আফগানিস্তানে সাধারণত শুক্রবার স্কুল বন্ধ থাকে।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।

কাবুল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ