কাবুলে হামলায় নিহত শতাধিক

২৭ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): কাবুল বিমানবন্দরের বাইরে পৃথক বিস্ফোরণে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১০৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৩ জন মার্কিন সেনা আর ৯০ জন আফগানিস্তানের নাগরিক।

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে দুটি বিস্ফোরণে এসব হতাহতের ঘটনা ঘটে। খবর: ওয়াল স্ট্রিট জার্নাল।

৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিক এবং ঝুঁকিতে থাকা আফগান নাগরিকদের ফেরানোর চেষ্টার মধ্যে এ হামলার ঘটনা ঘটল।

কাবুল বিমানবন্দরের অ্যাবি গেটের কাছে এবং বিমানবন্দরের বাইরে একটি হোটেলের সামনে বিস্ফোরণের ঘটনা দুটি ঘটে।

পেন্টাগন জানায়, বিস্ফোরণের ঘটনায় আরও ১৮ মার্কিন সেনা আহত হয়েছেন।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেঞ্জি বলেন আরও হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।

ইতোমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে আইএস।

এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া হামলার বিষয়ে সতর্কতা জারি করেছিল।

বোমা হামলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *