কুয়েতে রাষ্ট্রদূত আসিকুজ্জামানের বিদায়ী সংবর্ধনা

নিউজ ডেস্ক: কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) রাতে সালুয়ার অভিজাত একটি বলরুমে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফুর রহমান মুখাই আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল ইসলাম ও তার মেয়ে ইঞ্জিনিয়ার আইরিন ইসলাম ইতির যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিদায়ী রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান। তিনি ২০২০ সালের আগস্টে রাষ্ট্রদূত হিসেবে কুয়েতে যোগদান করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী রাষ্ট্রদূতকে সম্মাননা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, কুয়েতে বাংলাদেশ দূতাবাসে সর্বপ্রথম দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত হাসান ওয়ারিস, কুয়েতে বাংলাদেশি ব্যবসায়ী ও বাংলাদেশ কমিউনিটির নেতারা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা, বাংলাদেশ প্রেসক্লাবের নেতারা সহ বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসী বাংলাদেশিরা।

রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব প্রবাসীদের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি এবং কুয়েতসহ বিশ্বের বিভিন্ন কাছে নানাভাবে বাংলাদেশে উন্নয়নমূলক ভালো দিকগুলো তুলে ধরতে চেষ্টা করেছি। এতে আপনাদের সহযোগিতা ছিল। পরিবার ও দেশের মঙ্গলে আপনারা কাজ করে যাবেন। এমন কোনও কাজ করবেন না যাতে দেশের সুনাম ক্ষুণ্ণ হয়।

কুয়েত/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *