কুয়াশায় হলুদ সতর্কতা জারি

১২ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): চীনের আবহাওয়া কর্তৃপক্ষ দেশটির উত্তর ও পূর্বাঞ্চলীয় প্রদেশ সমূহে কুয়াশার কারণে হলুদ সতর্কতা জারি করেছে।

শনিবার জাতীয় আবহাওয়া কেন্দ্রের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, ঘন কুয়াশার চাদরে ঢাকা এসব অঞ্চলের দৃশ্যমানতা ২শ’ মিটারের নীচে নেমে এসেছে।

কম দৃশ্যমানতার কারণে চালকদের নিরাপদ দূরত্ব ও নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতে পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া বিমানবন্দর ও এক্সপ্রেসওয়েসহ অন্য সবখানেও সতকর্তামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে।

চীনে আবহাওয়া সতর্কতা চার রঙে হয়ে থাকে। লাল সতর্কতা সবচেয়ে মারাত্মক পরিস্থিতিতে দেয়া হয়। এছাড়া রয়েছে কমলা, হলুদ ও নীল।

আন্তর্জাতিক/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *