২৫ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইরাক): ইরাকের রাজধানী বাগদাদে করোনা ভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসা দেয়া হয় এমন একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন।
দেশটির সিভিল ডিফেন্সের প্রধান মেজর জেনারেল কাদহিম বোহান জানান, স্থানীয় সময় শনিবার রাতে ইবনে খতিব হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর: বিবিসি।
অক্সিজেনের একটি ট্যাংক বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদহিমি অবিলম্বে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি এ দুর্ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেন।
সংবাদ সংস্থা আইএনএ জানায়, জরুরি উদ্ধারকরী দল ১২০ জন রোগীর মধ্যে ৯০ জন ও তাদের স্বজনদের উদ্ধার করেছে।
অগ্নিকাণ্ডে অহত রোগীদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে, রোববার ভোরের দিকে অগুন নিয়ন্ত্রণে এসেছে।
অগ্নিকাণ্ড/এসকেএম















