৫ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইংল্যান্ড): বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তার নাতনী জাইমা রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দাদীর সুস্থতা কামনা করে একাধিক পোস্ট দিয়েছেন।

ছবি: ট্যুইটারে জাইমার অ্যাকাউন্ট থেকে নেয়া
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বড়ো মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ফেসবুক ও ট্যুইটারে দাদীর সুস্থতা কামনা করে একাধিক পোস্ট দিয়েছেন।
ফেসবুকে তিনি তার শেষ পোস্টে লিখেছেন, ‘গেট ওয়েল সুন দাদু’। খালেদা জিয়া করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই তাকে নিয়ে নিয়মিত পোস্ট দিচ্ছেন বিএনপি’র ভবিষ্যত কাণ্ডারি জাইমা রহমান।
লন্ডন প্রবাসী জাইমা মঙ্গলবারও ট্যুইট করেছেন তার দাদীকে নিয়ে। লিখেছেন, ‘মহান আল্লাহ তায়ালার দরবারে আমার দাদুর সুস্থতা কামনা করি। আমিন’।
লেখার সাথে তিনি নিজের একটি ছবিও আপলোড করেন। কালো পোষাক পরা জাইমার মাথায় বেগুনি হিজাব। ছবিতে দেকা যায় তিনি মোনাজাত করছেন।
জাইমা/এএমএম/আরএম















Leave a Reply