খালেদা জিয়ার জন্য বসছে মেডিকেল বোর্ড

১৪ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): উপসর্গ না থাকলেও বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যেই চিকিৎসকরা হাতে পেয়েছেন রক্তের বায়োকেমিক্যাল টেস্টের রিপোর্ট। রিপোর্ট নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই জরুরী বৈঠকে বসবেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

বুধবার ডাক্তার আল মামুন রাতেই মেডিকেল বোর্ড বসার কথা জানিয়েছেন। তিনি জানান, রক্তের বায়োকেমিক্যাল স্যাম্পলে কোন সমস্যা পাওয়া যায়নি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান। তিনি সেখানে একঘন্টা থেকে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। সে সময় বায়োকেমিক্যাল টেস্টের জন্য খালেদা জিয়ার রক্তের নমুনা নেয়া হয়।

আল মামুন জানান, খালেদা জিয়া সুস্থ আছেন। শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে মনে হয়েছে বাসায় রেখেই তার (খালেদা জিয়া) চিকিৎসা করা সম্ভব।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার তত্ত্বাবধান করছেন তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। জোবাইদা রহমান দেশ-বিদেশের চিকিৎসকদের সাথে পরামর্শ করে নির্দেশনা দিচ্ছেন। সে অনুযায়ী চলছে চিকিৎসা।

খালেদা জিয়া/এএমএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *