চলতি বছরেই করোনা ভ্যাকসিন বাজারজাতের ঘোষণা

করোনা ভাইরাসের ভ্যাকসিন চলতি বছরেই বাজারে আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই দাবি চিনের সরকারি সংস্থা অ্যাসেটস সুপারভিশন অ্যান্ড অ্যাডমিনেস্ট্রেশন কমিশন (এসএএসএসি)-এর।

হুয়ান ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস ও বেজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে। তা পরীক্ষা করা হয়েছে দুই হাজারে বেশি মানুষের উপরে। চিনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে দাবি করা হয়েছে, ২০২১ সালের শুরুতে বা চলতি বছরের শেষেই বাজারে আসবে ভ্যাকসিনটি।

জানা গেছে, হুয়ান ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস ও বেজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস গবেষণাগারে ভাইরাসটি দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় রয়েছে। এই দুটি সংস্থাই রাষ্ট্রায়ত্ত্ব সিনোফার্ম গ্রুপের অধীনে।

বছরে ১০০ থেকে ১২০ মিলিয়ন ডোজ উৎপাদন ক্ষমতা রয়েছে সংস্থাটির। এখনও পর্যন্ত ৫টি ভ্যাকসিন মানবশরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে চিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *