আন্তর্জাতিক ডেস্ক: চীনের একটি কয়লা খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
রোববার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝো প্রদেশে এ ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, এ ঘটনার পর পানঝৌ শহরের সমস্ত কয়লা খনি একদিনের জন্য উৎপাদন স্থগিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পানঝৌ সিটি সরকার রোববার রাতে তাদের ওয়েবসাইটে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার সকালে সানজিয়াওশু কয়লা খনিতে আগুনের সূত্রপাত হয়। কনভেয়ার বেল্টে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে এবং আগুনের ফলে ১৬ জন লোক খনিতে আটকা পড়েছিল।
তবে অগ্নিকাণ্ডে ঠিক কী ক্ষতি হয়েছে বা কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিশদ কোনো বিবরণ দেয়া হয়নি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গুইঝো পাঞ্জিয়াং রিফাইন্ড কোল কোম্পানির ফাইলিং অনুসারে, রোববার দক্ষিণ চীনের গুইঝো প্রদেশের পানঝৌ শহরে একটি কয়লা খনি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।
চীন/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply