৬ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): চীনের চাংশা নগরীতে একটি বহুতল ভবন ধসে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন।
গত সপ্তাহে ভবন ধসের এ ঘটনা ঘটে। তারপর থেকে কয়েকদিন ধরে চলা উদ্ধারকাজ শেষে শুক্রবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি নিহতের এ সংখ্যার কথা জানায়।
সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২৯ এপ্রিল হুনান প্রদেশের আট তলা ওই ভবনটি ধসে পড়ে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১০ জনকে জীবিত অবস্থায় বের করে আনতে সক্ষম হন। এদের মধ্যে একজনকে ঘটনার ৫ দিন ১১ ঘণ্টা পর উদ্ধার করা হয়।
ভবনটি কী কারণে ধসে পড়ল স্থানীয় কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
ভবন ধস/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply