চীনে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২৭

১৮ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): চীনের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন।

রোববার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। দেশটির কর্তৃপক্ষ বলছে, চলতি বছর চীনে এটি সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ জানায়, গুইঝু প্রদেশের একটি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটিতে ৪৭ জন আরোহী ছিলেন। হঠাৎ বাসটি এক পাশে উল্টে পড়লে ২৭ আরোহী নিহত হন।

পুলিশ আরও জানিয়েছে, বাসের ২০ আরোহী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার পরপরই জরুরিসেবা বিভাগের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আর বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এর আগে গত জুনে এই গুইঝু প্রদেশেই দ্রুতগতির একটি ট্রেন লাইনচ্যুত হলে এক চালক নিহত হন।

চীন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *