চীনে যাত্রীবাহী বিমানে আগুন

১২ মে ২০২২ (নিউজ ডেস্ক): চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ে একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের পরই আগুন ধরে যায়। বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যদেরকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। কেউ মারা না গেলেও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

এক বিবৃতিতে তিব্বত এয়ারলাইনস জানিয়েছে, এ-৩১৯ মডেলের ওই উড়োজাহাজে ১১৩ জন যাত্রী ও ৯ জন ক্রু সদস্য ছিলেন। উদ্ধার অভিযানের সময় ফ্লাইটের আহত ৩৬ আরোহীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক বিবৃতিতে দেশটির বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ সিএএসি জানায়, উড়োজাহাজটি আকাশে উড্ডয়নের পরপরই অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। এটা দেখেই পাইলটরা ফ্লাইট পরিচালনাসংক্রান্ত নির্দেশনা অনুযায়ী উড়োজাহাজটির উড্ডয়ন বাধাগ্রস্ত করেন। তবে অবতরণের সময় উড়োজাহাজের একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং রানওয়েতে নামার সময় আগুন লেগে যায়।

বিমানে আগুন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *