চীনে হাসপাতালে আগুন, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার নগরীর চ্যাংফেং হাসপাতালে এই অগ্নিকাণ্ড ঘটে।

বুধবার এক সংবাদ সম্মেলনে বেইজিং নগর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ২৯ জনের মধ্যে ২৬ জন রোগী। এ ঘটনায় আরও ৩৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জনের অবস্থা সঙ্কটজনক।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে কর্মকর্তারা আরও জানান, হাসপাতালটির একটি ওয়ার্ডে সংস্কারের জন্য রাখা রঙের দাহ্য উপাদান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে সঙ্কটজনক রোগীদের একটি ওয়ার্ড বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিএনএন জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৭ মিনিটের দিকে হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুপুর ১টা ৩৩ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। উদ্ধার কাজ শেষে মোট ৭১ জনকে সরিয়ে নেয়া হয়।

অগ্নিকাণ্ড/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ