জাতীয় সংসদে ছয়টি স্থায়ী কমিটি পুনর্গঠন

১৬ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় সংসদে ৬টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন। এর মধ্যে কার্যপ্রণালী বিধি ও পিটিশন কমিটি সংসদ কার্যপ্রণালি বিধি অনুযায়ী স্পিকারের মনোনয়নে পুনর্গঠন করা হয়।

মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে কমিটিগুলো পুনর্গঠন করা হয়।

পুনর্গঠিত অন্য কমিটিগুলো হচ্ছে মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসরকারি সদস্য বিল ও বেসরকাটি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটি।

সংসদ/এএমএম/কিউটি

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *