জন্মদিনের পার্টিতে আগুন

১৫ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইরানের রাজধানী তেহরানের আন্দিসে এক জন্মদিনের পার্টিতে অগ্নিকাণ্ডে চার শিশুসহ আটজন নিহত হয়েছেন। ভূগর্ভস্থ একটি রেস্তোরাঁয় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর ধোঁয়ায় শ্বাস নিতে না পারাই এ মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবর: এএফপি।

দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিমে আন্দিসেহ শহরে আগুনের সূত্রপাত হয়।

তেহরান প্রদেশের রেড ক্রিসেন্টের কর্মকর্তা শাহিন ফাথি বলেন, ঘটনাস্থলে সাতজন মারা যায়। পরবর্তী সময় তিন বছরের এক শিশু হাসপাতালে মারা যায়।

আঞ্চলিক কর্মকর্তা হামিদ আসগারি বলেন, আগুন দ্রুত পুরো রেস্টুরেন্টে ছড়িয়ে পড়ে। ফলে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ড/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ