আন্তর্জাতিক ডেস্ক: তরু কুবোতা নামে জাপানের এক চলচ্চিত্র নির্মাতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন মিয়ানমারের সামরিক সরকার শাসিত একটি আদালত।
মিয়ানমারের ইয়াঙ্গুনে গত জুলাইয়ে বিক্ষোভ চলাকালে তরু কুবোতাকে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর: সিএনএন।
রাষ্ট্রদ্রোহ ও যোগাযোগ আইন লঙ্ঘনের অভিযোগে জাপানের ওই চলচ্চিত্র নির্মাতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন সেনা সরকারের আদালত।
গত জুলাইয়ে গ্রেফতার তরু কুবোতাকের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘন এবং ক্ষমতাসীন সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমত উসকে দেয়ার অভিযোগ আনার খবর প্রকাশ পেয়েছিল।
কুবোতার আইনজীবীর বরাত দিয়ে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, গত বুধবার কুবোতাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ৩ বছর এবং টেলিযোগাযোগ আইন লঙ্ঘনের অভিযোগে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এ ছাড়া কুবোতার অভিবাসন আইন লঙ্ঘনের শুনানি আদালত আগামী ১২ অক্টোবর ধার্য করেছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি আরও বলেন, কুবোতার মুক্তির জন্য আমরা মিয়ানমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।
উল্লেখ্য, একটি প্রমাণ্য অনুষ্ঠান নির্মাণের জন্য গত কয়েক বছর ধরে জাপানি এ চলচ্চিত্র নির্মাতা মিয়ানমারে অবস্থান করছিলেন।
গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এর পর থেকেই দেশটিতে বিক্ষোভ-প্রতিবাদে অস্থিরতা বিরাজ করছে।
মিয়ানমার/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply