জাপানে ভূমিকম্পে

১৩ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এ পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সুনামির সতর্কতা জারি করা হয়নি।

স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে দেশটিতে ওই ভূমিকম্পটি আঘাত হানে। খবর: এনএইচকে।

ভূমিকম্পে আতঙ্কে ঘরবাড়ি থেকে মানুষজন রাস্তায় নেমে আসে। এ সময় বিভিন্নস্থানে দেয়াল চাপা পড়ে এবং ঘর ভেঙে ১৪ জন আহত হন। এখন পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পে ফুকুশিমার পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়া হলে সাড়ে ৯ লাখ ঘরবাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। জাপানে গত ১০ বছরের মধ্যে এটি সবচেয়ে বড় ভূমিকম্প।

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, ভূমিকম্পে ফুকুশিমায় তাদের পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কোন ক্ষতি হয়নি।

জাপানের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রেস্থলে এর মাত্রা প্রথমে ছিল ৭.১, পরে তা ৭.৩ মাত্রায় ছড়িয়ে পড়ে।

ভূমিকম্প/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *