জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪

১৭ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৯০ জন।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, বুধবার রাতের ভূমিকম্পে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আগামী দুই-তিন দিন বড় আকারের কোনও ভূমিকম্পের বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

জাপানের অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ৯৪ জন আহত হয়েছেন, তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

বুধবার রাতে জাপানের ফুকুশিমা উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্পের ফলে এলাকাটিতে সুনামির আশঙ্কা দেখা দেয়ায় সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরে সতর্কবার্তা প্রত্যাহার করা হয়েছে।

জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি সমুদ্রের প্রায় ৬০ কিলোমিটার বা ৩৬ মাইল নিচে উৎপত্তি হয়।

উল্লেখ্য, ২০১১ সালে উত্তর জাপানের এই অঞ্চলে ভয়াবহ ৯ মাত্রার ভূমিকম্প এবং সুনামি আঘাত হেনেছিল। বুধবারের ভূমিকম্পটি ২০১১ সালের মার্চ মাসের সেই ভূমিকম্পের বিপর্যয়ের ১১তম বছর পূর্ণ হওয়ার কয়েক দিন পরেই এই ভূমিকম্প হলো।

ভূমিকম্প/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *