জেদ্দায় মসজিদে নামাজ বন্ধ

সৌদি সরকার আবারও জেদ্দায় কারফিউ জারি করেছে। করোনা ভাইরাসের বিস্তার কোনভাবেই ঠেকানো যাচ্ছে না বলে দুই সপ্তাহের জন্য কারফিউ জারি করা হয়েছে।

সৌদি গণমাধ্যম আল আউসাত জানিয়েছে, শনিবার থেকেই কারফিউ শুরু হয়েছে। প্রতিদিন বেলা ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ চলবে।

কারফিউর ঘোষণায় আরও বলা হয়, জেদ্দার সব মসজিদে এই সময়ে নামাজ বন্ধ থাকবে। তবে কোন মসজিদ চাইলে আজান দিতে পারবে।

এর আগে, করোনা সংক্রমণ ঠেকাতে গত মার্চ মাসের মাঝামাঝিতে একবার মসজিদে নামাজ আদায় নিষিদ্ধ হয়েছিল। সে সময় মসজিদুল হারাম ও মসজিদে নববী’তেও নামাজ বন্ধ ছিল। এমনকি মসজিদ প্রা্গণে নামাজ পড়া বা প্রবেশেও নিষেধাজ্ঞা ছিল। পরিস্তিতি নিয়ন্ত্রণে আনতে সে সময় একদফা কারফিউ জারি করা হয়েছিল। কারফিউ প্রত্যাহারের পর গত মে মাসে আবার পরিস্থিতির অবনতি হয়। বর্তমানে সৌদি আরবে এক লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।