টায়ার ফেটে যাওয়ায় ঢাকায় বিমানের জরুরি অবতরণ

নিউজ ডেস্ক: কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী ফ্লাইট রাজধানীর শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। উড্ডয়নের পর উড়োজাহাজের একটি চাকার টায়ার ফেটে গেলে ফ্লাইটটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়।

সোমবার সকালে বিমানের বিজি-৩৯২ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, উড়োজাহাজটির পেছনের ডান পাশের টায়ার ফেটে গেলে এটি জরুরি অবতরণ করে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।

বিমানবন্দর সূত্র জানায়, উড়োজাহাজটি কানাডার ড্যাশ ৮-৪০০ মডেলের। এটি ভারতের স্থানীয় সময় ৯টা ১৯ মিনিটে ৭২ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। সকাল পৌনে ১০টার দিকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে।

সকাল ১০টা ৩ মিনিটে এটি নিরাপদে অবতরণ করে। অবতরণের সময় যেকোনো দুর্ঘটনা এড়াতে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রস্তুত ছিল।

বিমান দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *