ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু

২৮ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): জাতীয় সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন শামসুল হক টুকু।

রোববার (২৮ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই তাকে ডেপুটি স্পিকার হিসেবে কণ্ঠভোটে নির্বাচিত করা হয়ে।

এর আগে সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী ডেপুটি স্পিকার হিসেবে তার নাম প্রস্তাব করেন। পরে কামরুল ইসলাম (ঢাকা -২) তা সমর্থন করেন। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ভোট দিলে তা কণ্ঠভোট পাস হয়।

নির্বাচিত হওয়ায় এদিনই সন্ধ্যা ৭টায় ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেবেন শামসুল হক টুকু। জাতীয় সংসদে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তার চেম্বারে ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন বলে জানা গেছে।

পাবনা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য শামসুল হক টুকু ২০০৯, ২০১৪ এবং সবশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯-২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

গত ২২ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বী মিয়া মারা যান। এতে জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদটি শূন্য হয়ে যায়।

শামসুল হক টুকু/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ